সেপটিক শকে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়
দি নিউজ লায়ন ; ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব
মুখোপাধ্যায়ের শারিরীক অবস্থার আরও অবনতি ঘটেছে। সোমবার সকালে দিল্লির আর্মি হাসপাতালে তরফে জানানো হয়েছে প্রণব মুখোপাধ্যায় সেপটিক শকে রয়েছেন তিনি। গত ২০ দিন ধরে তিনি হাসপাতালে
ভর্তি।
৮৪ বছর বয়স্ক প্রণব মুখোপাধ্যায় গত ১০ অগাস্ট থেকে ভর্তি দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড
রেফারেল হাসপাতালে। হাসপাতালে ভর্তির আগের দিন রাতে
বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগায় পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে।
হাসপাতালে গিয়ে
পরীক্ষায় ধরা পড়ে তিনি করোনায় আক্রান্ত। বিষয়টি তিনি নিয়েই টুইট করেছিলেন।গত ১০ অগাস্ট প্রণব মুখোপাধ্যায়ের মাথায় অপারেশন করা হয়। তার
পর থেকেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
সোমবার সকালে দিল্লির আর্মি হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে রবিবার
থেকে। সেপটিক শকে রয়েছেন তিনি। গভীর কোমায় রয়েছেন তিনি।

Post a Comment