প্রধানমন্ত্রীর ভূমিপুজোর অন্যতম দর্শক ছিলেন স্বয়ং তাঁর মা হিরাবেন - The News Lion

প্রধানমন্ত্রীর ভূমিপুজোর অন্যতম দর্শক ছিলেন স্বয়ং তাঁর মা হিরাবেন




দি নিউজ লায়ন ; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতেই স্থাপন হল রাম মন্দিরের ভিত্তি প্রস্তর। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে টেলিভিশনের সামনে থেকে প্রধানমন্ত্রীর ভূমিপুজোর অন্যতম দর্শক ছিলেন স্বয়ং তাঁর মা হিরাবেনও।


দীর্ঘ প্রতিক্ষার পর বাড়িতে বসেই অযোধ্যার রামমন্দিরে ছেলের ভূমিপুজার ছবি দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হিরাবেন। টিভিতে টেলিকাস্ট দেখার সময় দু'হাত জোড় করেছিলেন তিনি, এবং অনুষ্ঠান দেখা মাত্রেই তার মুখে ফুটে উঠতে দেখা গেছে খুশির ঝলক।




আজ প্রধানমন্ত্রীর বাড়ির গৃহ সজ্জাতেও স্থান পেয়েছেন ভগবান রাম। হিরাবেনের বাড়িতে আজকে একটি আল্পনা আঁকা হয় যার কেন্দ্রে লেখা ছিল 'রাম শব্দ'টি। প্রতিটি মায়ের মতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও প্রধান চালিকা শক্তি, ভরসার স্তম্ভ হয়ে রয়েছেন তাঁর মা হিরাবেন। 



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.