বেইরুটের ঘটনায় প্রার্থনায় জানিয়েছেন ভারতের ক্রীড়ামহল - The News Lion

বেইরুটের ঘটনায় প্রার্থনায় জানিয়েছেন ভারতের ক্রীড়ামহল



চোখের নিমেষে হঠাতই ধ্বংসস্তূপে পরিণত ছবির মতো সাজানো একটা শহর। লেবাননের রাজধানী শহর বেইরুটের ভয়ঙ্কর বিস্ফোরণে ক্রমেই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। প্রবল বিস্ফোরণে অন্ততপক্ষে ১০০ জনের মৃত্যুর পাশাপাশি ৪ হাজারেরও বেশি মানুষের আহত হওয়ার আশঙ্কা করছে প্রশাসন। মঙ্গলবার রাত থেকে বেইরুটের ভয়ঙ্কর বিস্ফোরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়।  জানা গিয়েছে, ২৭০০ টন অ্যামোনিয়াম নাইট্রেট ভর্তি এক গুদামঘর এই ভয়াবহ বিস্ফোরণের উৎসস্থল।




 রাতারাতি ধ্বংসস্তূপের আকার নেওয়া বেইরুটের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে আতকে ওঠার জোগাড়। গোটা পৃথিবী মধ্যপ্রাচ্যের এই দেশটির প্রার্থনায় ব্রতী হয়েছে। পিছিয়ে নেই এদেশের ক্রীড়াজগৎ।  লেবাননের রাজধানী শহরের বিস্ফোরণের ভিডিও দেখে ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ আখ্যা দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। টুইটারে তিনি লিখেছেন, ‘হৃদয়বিদারক এবং মর্মস্পর্শী।



লেবাননের মানুষের জন্য আমার প্রার্থনা রইল।’ জাতীয় দলের প্রাক্তন তারকা অল-রাউন্ডার যুবরাজ সিং টুইটারে লিখেছেন, ভয়ংকর এবং হৃদয়বিদারক সব ছবি আসছে বেইরুট থেকে। স্থানীয় মানুষ যে কী ঘটনার মধ্যে দিয়ে গিয়েছে বা কী দৃশ্য প্রত্যক্ষ করেছে জানা নেই। ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন তাঁদের জন্য প্রার্থনা করছি। এই বছরটার সামনে আমরা যেন সবাই হাঁটু গেড়ে বসে পড়েছি। পৃথিবীর আরোগ্য কামনা করছি।’   



 এছাড়াও রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ময়াঙ্ক আগরওয়ালের মতো জাতীয় দলের ক্রিকেটাররাও লেবাননের জন্য প্রার্থনা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। জাদেজা লিখেছেন, ‘মানুষের মৃত্যু সবসময়ই দুঃখের। লেবাননের মানুষের জন্য আমার সমবেদনা এবং প্রার্থনা রইল।’ মহিলা ক্রিকেট দলনায়িকা মিতালি রাজ বেইরুট বিস্ফোরণের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘ভয়ঙ্কর।’ বিশ্বচ্যাম্পিয়ন শাটলার পিভি সিন্ধু লিখেছেন, ‘বেইরুটের সকল মানুষ এবং পরিবারের জন্য আমার প্রার্থনা।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.