রাজ্য সড়কে চলন্ত গাড়িতে আগুন - The News Lion

রাজ্য সড়কে চলন্ত গাড়িতে আগুন




দি নিউজ লায়ন ;   রাজ্য সড়কে দাউদাউ করে জ্বলছে গাড়ি। চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে কোনোক্রমে রক্ষা চালকের। শনিবার সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুরের এগরা- মেদিনীপুর রাজ্য সড়কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বমেদিনীপুরের এগরা মেদিনীপুর রাজ্য সড়কে মহকুমা হসপাতালের দিক থেকে আসছিল একটি মারুতি ভ্যান।



 এগরা শহরের অদূরে হটাৎ করে মারুতি থেকে ধোঁয়া বেরতে থাকে। মারুতিতে কোন আরোহী ছিলেন না। ড্রাইভার ধোঁয়া দেখে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে  মারুতি ভ্যানে আগুন লেগে যায়। বিস্ফোরণ হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।



স্থানীয় বাসিন্দারা  এগরা থানা ও দমকল দপ্তরে খবর দিলে  দমকল বাহিনীর একটি ইঞ্জিনের চেষ্টায়  আগুন আয়ত্তে আসে। এদিকে রাজ্য সড়কে এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয়দের মতে গাড়ির মধ্যে গ্যাস সিলিন্ডার থেকেই আগুন ছড়িয়েছে বলে ধারণা। তবে মারুতি  গাড়িটি সম্পুর্ন পুড়ে যায়।




এখন রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। পুলিশ গাড়ি থেকে আটক করেছে গাড়িটির ফরেনসিক টেস্ট হবে বলে জানা গিয়েছে গাড়ির মালিকের খোঁজ চলছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি কোথা থেকে কোথায় যাচ্ছিল এবং সেটি কাটা ব্যবহার করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.