১২০ কেজি গাঁজা উদ্ধার - The News Lion

১২০ কেজি গাঁজা উদ্ধার




দি নিউজ লায়ন ;   দুটি গাড়িতে করে পাচারের সময় ১২০ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। ঘটনায়  ওড়িষ্যার গঞ্জামের বাসিন্দা প্রেম ডোরা, নদীয়ার নবদ্বীপের বাসিন্দা সুব্রত বিশ্বাস, নিতাই সাহা ও অমিত্র রায় নামে ৪ দুস্কৃতীকে গ্রেফতার করল ও দুটি গাড়ি বাজেয়াপ্ত করল পুলিস।



জানা গেছে শুক্রবার রাতে দুটি ছোট গাড়িতে করে এই ৪ দুস্কৃতী বিপুল পরিমানে গাঁজা নিয়ে খড়গপুর থেকে নদীয়ার দিকে যাওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার এসটিএফ ও হাওড়া গ্রামীন জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাঁচলার ধামসিয়ার কাছে গাড়ি দুটিকে আটকায়।




পরে গাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমানে গাঁজা উদ্ধার করে এবং ৪ দুস্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। এই বিপুল পরিমান গাঁজা দুস্কৃতীরা কোথায় নিয়ে যাচ্ছিল পুলিশ তদন্ত করে দেখছে। ধৃতদের রবিবার হাওড়া আদালতে তোলা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.