অতি ভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি - The News Lion

অতি ভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি






অতি ভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি। রাতভর টানা বৃষ্টির জেরে জলাবদ্ধ মুম্বই। অতি ভারী বৃষ্টির আশঙ্কায় আজ এবং আগামীকাল শহরে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। বৃষ্টির জেরে সমুদ্র সৈকত ও তার আশপাশে মানুষজনকে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে।    




খবরানুযায়ী বৃষ্টির জেরে, সকাল থেকেই বিপর্যস্ত রেল ও বিমান পরিষেবা। বাতিল হয়েছে একাধিক ট্রেন। ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর একাধিক উড়ান বাতিল করা হয়েছে। দুপুর ১২ টা ৪৭ নাগাদ উঁচু ঢেউ সম্পন্ন জোয়ারের আশঙ্কায় বৃহন্নুম্বাই পৌর কর্পোরেশন (বিএমসি) সমস্ত নাগরিকদের কোনও সৈকত বা নিচু অঞ্চলে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় বিএমসি স্কুলগুলি প্রস্তুত রাখতে বলা হয়েছে। 




 আইএমডি-র তরফে জানানো হয়েছে, ৪ ও ৫ অগস্ট মুম্বই, থানে ও রায়গড় জেলার বিচ্ছিন্ন এলাকায় অতিভারী বৃষ্টিপাত হবে। আলাদা করে রত্নগিরি জেলায় ৪ অগস্ট ভারী বৃষ্টির পূর্বাভাষ হয়েছে। অন্যদিকে ৫ অগস্ট পালধর জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা প্রকাশ করা হয়েছে।  বৃহন্নমুম্বই পৌর কর্পোরেশন জানিয়েছে, গত ১০ ঘন্টায় মুম্বইশহরে ২৩০ মিমি-র বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা চলছে এই বৃষ্টি।     

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.