ভারতে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫৪,৭৩৬ জন - The News Lion

ভারতে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫৪,৭৩৬ জন





দি নিউজ লায়ন ;  ভারতে শেষ ২৪ ঘন্টায় করোনা  আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৫৪ হাজারের কিছু বেশি। ভারতের কেন্দ্রীয়  স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতে করোনা আক্রান্তের হিসাবে শেষ ২৪ ঘণ্টায় ৫৪,৭৩৬ জন। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৮৮ হয়েছে। অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৬৫ হাজার ১০৩ জন।



শনিবারের রিপোর্ট বলছে, শেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে ৭৬৪ জন।যার জেরে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৩৬,৫১১ জন। এদিকে, রবিবারের শেষ ২৪ ঘণ্টার রিপোর্টে ৫৪ হাজার ৭৩৬ জন আক্রান্ত হিসাবে দেখা গিয়েছে। 



গত ২৪ ঘণ্টায় মৃতের হার শনিবারের রিপোর্টের থেকে কম রয়েছে। সেখানে দেখা গিয়েছে গত ২৪ ঘণ্টায় ৮৫৩ জন আক্রান্ত হয়ে মারা গিয়েছেন করোনার জেরে। মোট আক্রান্তের সংখ্যা ১৭৫০,৭২৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন১১৪৫৬৩০ জন। দেশে মোট মৃতের সংখ্যা ৩৭,৩৬৪ জন।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.