প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করেছে সংযুক্ত আরব আমিরাত
দি নিউজ লায়ন ; প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সফলভাবে চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। কাতারের পূর্বদিকে উপসাগরীয় উপকূলে বারাকাহ বিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করা হয়। এ বিদ্যুৎকেন্দ্রের চারটি চুল্লির মধ্যে একটিতে নিউক্লীয় বিভাজন শুরু হয়েছে। এতে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
বিদ্যুৎকেন্দ্রটি ২০১৭ সালেই চালু করার কথা ছিল। কিন্তু বিভিন্ন নিরাপত্তার বিষয় বিবেচনা করে এর আগে কয়েকবার তা পিছিয়ে যায়। এ বিদ্যুৎকেন্দ্রকে আরব আমিরাতের বৈজ্ঞানিক অগ্রগতির প্রতীক হিসেবে দেখছেন দেশটির নেতারা। আরব আমিরাত তাদের জ্বালানি চাহিদার এক-চতুর্থাংশ এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূরণ করতে চায়।
বারাকাহ বিদ্যুৎকেন্দ্রটি এমিরেটস নিউক্লিয়ার এনার্জি করপোরেশন (ইএনইসি) ও কোরিয়া ইলেকট্রিক পাওয়ার করপোরেশন (কেইপিসিও) তৈরি করেছে।

Post a Comment