দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ, মৃত্যু ৩৭ হাজার - The News Lion

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ, মৃত্যু ৩৭ হাজার




দেশে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন আরো ৫৪ হাজার ৭৩৬ জন। মৃত্যু হয়েছে ৮৫৩ জনের।  নতুন করে এই সংক্রমণ ও মৃত্যুর জেরে মোট আক্রান্ত হয়েছেন ১৭ লক্ষ ৫০ হাজার ৭২৪ জন। এর মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৫ লক্ষ ৬৭ হাজার ৭৩০ টি। সুস্থ হয়ে উঠেছেন ১১ লক্ষ ৪৫ হাজার ৬৩০ জন। মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৭ হাজার ৩৬৪ তে।




বিজ্ঞানীদের দিনরাত এক করা অক্লান্ত পরিশ্রম এবং আলোচনা গবেষণা চলছে শুধুমাত্র করোনার দাপট থেকে বিশ্ববাসীকে মুক্তি দিতে।  বিশ্বজুড়ে ক্লিনিক্যাল ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে ১৫০ টিরও বেশি ভ্যাকসিন ক্যান্ডিডেট হিউম্যান ট্রায়ালে পৌঁছেছে। এছাড়াও ২৬ টি হিউম্যান ট্রায়ালের প্রথম ফেজে রয়েছে। এবং এই ২৬ টির মধ্যে আরও ৫ টি সম্ভাব্য ভ্যাকসিন ক্যান্ডিডেট তৃতীয় পর্যায়ে বা ক্লিনিক্যাল পরীক্ষার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.