ভারতের বিজয়ওয়াড়ায় কোভিড সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত ৭
দি নিউজ লায়ন ; রবিবার ভোরে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিজয়ওয়াড়ায় একটি
কোভিড সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় মৃত্যু হলো সাত জনের। জানা গিয়েছে,
বিজওয়াড়ার স্বর্ণ প্যালেস নামে একটি হোটেলে কোভিড সেন্টার তৈরি করা হয়েছিলো।
ওই হোটেলেই আগুল লাগে এদিন সকালে। প্রচুর করোনা
রোগী ছিলেন সেখানে। অগ্নিকান্ডের পর কমপক্ষে ৩০ জনকে উদ্ধার করে স্থান্নীয় অন্য
একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও প্রচুর মানুষ ওই হোটেলটিতে আটকে রয়েছেন বলে
আশঙ্কা করা হচ্ছে। ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা।
জানা গিয়েছে, একটি বড়ো হাসপাতাল ওই হোটেলটি ভাড়া করে কোভিড সেন্টার করে
সেখানে করোনা আক্রান্তদের চিকিতসা করছিলো।
অগ্নিকান্ডের খবর পেয়েই ছুটে আসে দমকল
বাহিনী। গোটা ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই
এসে জগনমোহন রেড্ডি। এই অগ্নিকান্ডের ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। যারা
আহত হয়ে অন্য হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের সবরকম দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছেন
তিনি।
দমকল সুত্রে জানা গিয়েছে, রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে। খবর
পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ২ টি ইঞ্জিন। পরে আরও ইঞ্জিন ঘটনাস্থলে যায়।
এদিকে আগুন ছড়িয়ে পড়তেই রোগীদের মধ্যে তীব্র আতংক তৈরি হয়। বেশ কয়েকজন হোটেলটির
প্রথম তলা থেকে মাটিতে ঝাপ দেন বলে জানা যায়।

Post a Comment