মাতা মেরির ‘রক্তাক্ত কান্না’দেখতে অগণিত ভক্তের ঢল - The News Lion

মাতা মেরির ‘রক্তাক্ত কান্না’দেখতে অগণিত ভক্তের ঢল




ইতালির লেসে শহরের পাওলিনো আর্নেসানো স্কোয়ারে রক্তাক্ত চোখে কাঁদছেন মাতা মেরি। ঘটনা চাউর হতেই ওই মূর্তির সামনে প্রার্থনা করতে বসে গেছেন ভক্তরা।  ১৯৪৩ সালে তৈরি মূর্তির  ‘অলৌকিক ঘটনা’র স্বাক্ষী থাকতে ওই মূর্তির কাছে ভিড় করছেন দলে দলে লোক। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে সাধারণ মানুষ দলে দলে মূর্তির পাদদেশে জড়ো হচ্ছেন ও মূর্তির ডান চোখ দিয়ে পড়ছে ‘রক্তের কান্না’।




 ৩ অগস্ট মাতা মেরির চোখে এই ‘রক্তাক্ত কান্না’ ব্যাপারটা প্রথম খেয়াল করে একটি ছেলে, সেই অন্যদের দেখায়।     তবে যেমন ভাবা হচ্ছে তেমনটা নাও হতে পারে। অ্যান্টোনিও অ্যাবেট চার্চের পুরোহিত রিকার্ডো ক্যালব্রেস বলছেন, এটা আদৌ কোনও অলৌকিক কোনও ঘটনা, নাকি উষ্ণ আবহাওয়ার জন্য এমনটা হচ্ছে, নাকি কেউ মজা করার জন্য এহেন কাজ করেছে সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।



 তবে তিনি জানিয়েছেন, যতক্ষণ তিনি ওই মূর্তির কাছে ছিলেন, তিনি দেখেছেন দলে দলে লোক কৌতূহলী হয়ে ও বিশ্বাসের কারণে তাদের বাড়িঘর সেখানে জড়ো হয়ে মাতা মেরিকে দেখছিল।  স্থানীয় সংবাদপত্র রিপাব্লিকা অনুযায়ী, বিশপ ঘোষনা করেছেন এই ঘটনা নিয়ে চার্চ তদন্ত করবে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.