বিপাকে যোগী - The News Lion

বিপাকে যোগী




বেশ বিপাকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।  তাঁর বিশ্বাস ছিল তাঁকে অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় তৈরি হওয়া মসজিদের উদ্বোধনে ডাকা হবে না। কিন্তু অযোধ্যার ধান্নিপুর গ্রামে যে মসজিদ তৈরি হচ্ছে সেখানে উদ্বোধনের জন্য আমন্ত্রিত হতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী।



রাজ্যের সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের তৈরি করা ট্রাস্টের এক সদস্য একথা জানান। ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের সম্পাদক ও মুখপাত্র আথার হুসেন জানান, ট্রাস্টের আশা রাজ্যের মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করুন।



 তিনি আরও জানান, পাঁচ একর জমিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মসজিদ তৈরি হবে। একটি হাসপাতাল গড়ে উঠবে, তৈরি হবে গ্রন্থাগার, কমিউনিটি কিচেন ও গবেষণাগার।  তবে এই মসজিদের নাম বাবরি মসজিদ হবে কীনা, তা এখনও ঠিক করা হয়নি বলে জানিয়েছেন আথার হুসেন। ১০-১২ দিনের মধ্যেই এই কাজ শুরু হতে চলেছে।   



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.