বাসন্তী হাইওয়েতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, মৃত ১ গুরুতর জখম ২
দি নিউজ লায়ন ; বসিরহাট
মহাকুমার মিনাখা থানার মালঞ্চ কালীবাড়ি এলাকার ঘটনা। কলকাতা থেকে মোটরসাইকেল করে
মাথায় হেলমেট বিহীন অবস্থায় দাদা ভাই আসছিল বাসন্তী হাইওয়ে ধরে, তুষখালী তাদের বাড়ি ফিরছিলেন হঠাৎই মালঞ্চ থেকে আসা
একটি ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে, ঘটনাস্থলে
৩২ বছরের হিন্দল দাস তার মৃত্যু হয়। এবং তার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক, মোটরসাইকেল থাকা দুই ভাই ও এক পথচারী সহ মোট ৩ জনকে
স্থানীয়রা উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ৩২ বছরের
হিন্দল দাসকে মৃত বলে ঘোষণা করেন।
এবং অপর এক জনের অবস্থা আশংকাজনক হওয়ায় কলকাতা
চিত্তরঞ্জন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনায় একটি অস্বাভাবিক
মৃত্যুর মামলা রুজু করেছে মিনাখা থানার পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে
মিনাখা থানার পুলিশ।
এত সেভ লাইফ সেভ ড্রাইভ রাজ্য সরকারের এত প্রচার সত্বেও
মানুষকে সচেতনতার বাত্তা মানুষ মধ্যে যে এখন সেই ভাবে পৌঁছায়নি তার একটি উদাহরণ আজকের এই পথ দুর্ঘটনা সেটাই প্রমাণ করতে চাইছে।
এই দুর্ঘটনা মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Post a Comment