আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন বালাসুব্রমনিয়াম
৫ অগাস্ট এসপি নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্টেটাস শেয়ার করেন যে তিনি করোনা আক্রান্ত। চিকিতসা শুরু হয়েছে। তবে উপসর্গ খুব একটা না থাকায় বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন বলে তিনি।
পাশাপাশি ভক্তরা যেন তাঁকে নিয়ে দুঃশ্চিন্তা না করেন, সে বিষয়েও আশ্বস্ত করেন তিনি। এরপর কয়েক দিন কাটতে না কাটতেই শরীরের অবস্থা খারাপ হতে শুরু করে এস পি বালাসুব্রমনিয়ামের।
গত ১৩ অগাস্ট রাতে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হল বর্ষীয়ান গায়ক এসপি বালাসুব্রমনিয়ামকে। বর্ষীয়ান এই গায়ককে বর্তমানে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে বলে খবর চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতাল সূত্রে।

Post a Comment