চলুন জেনেনি কেমন ছিল শুভশ্রীর সাধের অনুষ্ঠান - The News Lion

চলুন জেনেনি কেমন ছিল শুভশ্রীর সাধের অনুষ্ঠান



মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হয়ে গেল অভিনেত্রীর সাধ অনুষ্ঠান। বৃহস্পতিবার  এই সাধের অনুষ্ঠান তাঁদের বাড়িতে আয়োজন করেছিলেন শুভশ্রীর বাবা মা।  যদিও  করোনা আবহের জন্য সেই সাধ অনুষ্ঠানে শুধুমাত্র পরিবারের কয়েকজন উপস্থিত ছিলেন। এই দিন রীতিমতো ফটোগ্রাফারের ভূমিকা পালন করলেন রাজ চক্রবর্তী। তুললেন শুভশ্রীর বেশ কিছু সুন্দর ছবি।




 সেই ছবি  ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দম্পতি। সেখানে দেখা যাচ্ছে শুভশ্রীর সঙ্গে সাধের দিন ছিল তার প্রিয় পোষ্য জিলাটোও। এলাহী খাওয়া-দাওয়া আয়োজনের সঙ্গে সম্পন্ন হয় অভিনেত্রীর সাধ। আর সেই অনুষ্ঠানে শুভশ্রীর বাবা মা ছাড়া উপস্থিত ছিলেন কেবল শুভশ্রী ও রাজ।  রাজ বলছেন, “শুভশ্রীর বাবা মা ওদের বাড়িতে এই সাধের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এদিন  শুভশ্রী একটি হলুদ রঙের শাড়ি পরেছিলেন। তার সঙ্গে কনট্রাস্ট করে গাঢ় সবুজ রঙের ব্লাউজ তাঁর সাজকে পরিপূর্ণতা দিচ্ছিল।




 এই অনুষ্টান শুধু পরিবারের মধ্যেই সীমিত ছিল সবটা। আমি ফটোগ্রাফার এর ভূমিকা পালন করছিলাম। এলাহি বাঙালি মেনুর খাওয়া-দাওয়া ছিল। মেনুতে ছিল দু রকমের মাছ, পোস্ত, সুক্তো এবং আরও অনেক কিছু। শুভশ্রী এখন আমিষ খাওয়া শুরু করেছে কারণ চিকিৎসক সন্তানের জন্য তাই করতে বলেছেন।”  রাজ বলছেন, “শুভশ্রী যখন পাঁচ মাসের গর্ভবতী তখন আমার মা ওর জন্য সাধের আয়োজন করেছিল।’




তিনি আরও বলেন, ‘কিন্তু সেই সময় লকডাউন এর জন্য সবকিছু বন্ধ থাকায় আমরা ওকে কিছু উপহার দিতে পারিনি। সেই উপহারটা এখনো বাকি আছে। এখন শুভশ্রী ওর বাবা-মায়ের সঙ্গে রয়েছে। আমিও চাই শুভশ্রীর এই সময়টা ওনারাও উপভোগ করুন।”  শুভশ্রীর সম্পর্কে রাজ আরো বলছেন, “আজকাল শুভশ্রী ভোর ৪.৩০টে নাগাদ ঘুম থেকে উঠে যায় কারণ বেবি পেটের ভিতর লাথি মারা শুরু করে দেয়। আমি একটা সুস্থ সন্তান চাই। কিন্তু আমি সত্যি খুব খুশি হব যদি এক সুন্দর কন্যা সন্তানের বাবা হতে পারি।”   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.