ভারী বৃষ্টিতে বেহাল মুম্বই
দি নিউজ লায়ন ; অতিরিক্ত ভারী বৃষ্টির জেরে
মুম্বইয়ের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। যার জন্য মুম্বইয়ের লোকাল ট্রেন স্তব্ধ হয়ে পড়েছে শহরে এবং জরুরি পরিষেবা ব্যতীত
সব দপ্তর মঙ্গলবার বন্ধ করে রাখা হয়েছে।
বাণিজ্য নগরী সহ বেশ কিছু প্রতিবেশী জেলায় চূড়ান্ত ভারী বৃষ্টিপাতের লাল
সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার ও বুধবার এই ভারী বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।
মুম্বই ছাড়াও থানে, পুনে, রায়গড় ও রত্নাগিরি জেলায় সতর্কতা জারি করা হয়েছে।
মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে টুইট করে বলেছেন, 'বাড়িতেই থাকুন!
আমরা পরিস্থিতির ওপর পর্যবেক্ষড় করছি এবং বিএমসি সর্বক্ষণ কাজ করে চলেছে। দয়া করে
সহযোগিতা করুন এবং বাড়িতে থাকুন।’ মুম্বইয়ের বৃষ্টি নিয়ে দশটি আপডেট রইল।
মুম্বইয়ের পুরনিগম জানিয়েছে,
জরুরি পরিষেবা বাদে শহরের সব দপ্তরই
মঙ্গলবার বন্ধ রাখা হবে। বিএমসির পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, 'গতরাত থেকে
হওয়া ভারী বৃষ্টিপাত ও আইএমডির পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবারও বৃষ্টি চলবে মুম্বই ও
তার আশপাশের অঞ্চলে। তাই জরুরি পরিষেবা সহ মুম্বইয়ের সব অফিস বন্ধ রাখা হবে।’
স্থানীয় ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে মুম্বই ও শহরতলির কিছু রুটে, কারণ রেললাইনে
জল ঢুকে যাওয়ার জন্য। মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবাজি সুতার এ বিষয়ে
টুইট করে বলেছেন, 'ভারী বৃষ্টিপাতের কারণে ওয়াডালা ও পরেল জলমগ্ন হয়ে
গিয়েছে, যার জন্য
শহরতলির পরিষেবাগুলি মূল লাইন এবং হারবার লাইনে স্থগিত করা হয়েছে। যদিও ভাসি ও
পনভেলের মধ্যে ও থানে ও কল্যাণের মধ্যে শাটল পরিষেবা চালু রয়েছে।’

Post a Comment