শেষ ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হলেন ৫৬ হাজারের বেশি মানুষ - The News Lion

শেষ ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হলেন ৫৬ হাজারের বেশি মানুষ



দি নিউজ লায়ন ;  শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হলেন আরও ৫৬ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৯০২ জনের। নতুন সংক্রমণের জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৯ লক্ষ ৬৪ হাজার ৫৩৭ জন। এর মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৫ লক্ষ ৯৫ হাজার ৫০১ টি। সুস্থ হয়ে উঠেছেন ১৩ লক্ষ ২৮ হাজার ৩৩৭ জন। দেশজুড়ে মোট মৃত্যু সংখ্যা ছাড়িয়ে গেছে ৪০ হাজার ৬৯৯ জন।
অন্যদিকে  শীঘ্রই আসতে চলেছে করোনার ভ্যাকসিন। বর্তমানে অনেকগুলি ভ্যাকসিনের ট্রায়াল চলছে। এখন পর্যন্ত ট্রায়াল হওয়া সবগুলিই সফল হয়েছে বলে জানানো হয়েছে। এবার ভ্যাকসিনের দ্বিতীয় পর্বের কাজ শুরু হচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অনুসারে, দেশে বিভিন্ন পর্যায়ে তিনটি ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.