করোনাভাইরাসে আক্রান্ত হলেন মডেল সানাই - The News Lion

করোনাভাইরাসে আক্রান্ত হলেন মডেল সানাই



বিনোদন ডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের আলোচিত মডেল সানাই মাহবুব। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।সয়বাদমাধ্যমকে সানাই নিজেই জানিয়েছেন তার আক্রান্ত হওয়ার খবর।



তিনি বলেন, ‘গত দুই সপ্তাহ আগে আমার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। এরপর আতঙ্ক নিয়ে নমুনা পরীক্ষা করিয়েছিলাম। অবশেষে গতকাল ফলাফল এসেছে পজিটিভ। সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ হয়ে আবার যেন কাজে ফিরতে পারি।





’সানাই জানান, গলাব্যথা ও কাশির সঙ্গে তার শ্বাসকষ্টও রয়েছে। শরীরও বেশ দুর্বল। এই অবস্থায় তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার শরীরে করোনাভাইরাস শনাক্তের পর পরিবারের অন্য সদস্যদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.