চলতি বছরের সবচেয়ে মারাত্বক নৌকাডুবি - The News Lion

চলতি বছরের সবচেয়ে মারাত্বক নৌকাডুবি



নৌকাডুবে পাঁচ শিশুসহ অন্তত ৪৫ জন অভিবাসী শরণার্থী প্রাণ হারিয়েছে। ঘটনাটি লিবিয়া থেকে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ঘটে। সূত্রের খবর  ভয়াবহ ও প্রাণঘাতী ওই দুর্ঘটনার পর বুধবার যৌথ বিবৃতিতে জাতিসংঘ শরণার্থী সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসী সংস্থা এমন তথ্য দিয়ে উদ্ধার অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছে। 


ভয়াবহ ওই নৌকাডুবির যারা প্রাণ হারিয়েছেন তাদের বেশিরভাগই আফ্রিকার দেশে সেনেগাল, মালি, শাদ এবং ঘানার বাসিন্দা। জাতিসংঘ বলছে এটি চলতি বছরের সবচেয়ে মারাত্বক অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা। এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর- এর পক্ষ থেকে বুধবার বলা হয়, লিবিয়ার জাওয়ারা উপকূলে ইঞ্জিন বিস্ফোরিত হয়ে নৌকাটি ডুবে যায়।


 ৮০ জনেরও বেশি যাত্রী নিয়ে যাওয়ার সময় ছোট ওই নৌযানটির ইঞ্জিন বিষ্ফোরিত হলে তা ডুবে যায়। এতে অন্তত ৪৫ জন প্রাণ হারান। স্থানীয় জেলে ও মৎসজীবীরা ৩৭ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এখনও বেশ কয়েকজন নিখোঁজ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.