সালমানকে হত্যার পরিকল্পনা ফাঁস - The News Lion

সালমানকে হত্যার পরিকল্পনা ফাঁস



সালমানকে হত্যার পরিকল্পনা ফাঁস।   বেশ কিছুদিন ধরেই বলিউডের ভাইজানখ্যাত সালমান খানকে ‘হত্যার’ চেষ্টা করে যাচ্ছিল কুখ্যাত গ্যাংয়ের এক শার্প শুটার। কিন্তু সম্প্রতি এক রেশন ডিলারের খুনের তদন্তে ধরা পড়ে যায় সেই শার্প শুটার। যার ফলে সালমানকে হত্যার সব পরিকল্পনা ভেস্তে যায়। সূত্রের খবর, পুলিশের হাতে গ্রেপ্তার সালমান খানকে হত্যার পরিকল্পনাকারীর নাম রাহুল ওরফে সাঙ্গা ওরফে বাবা ওরফে সুন্নি। সে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের একজন সদস্য। 



গত ২৪ জুন ভারতের উত্তর প্রদেশের ফরিদাবাদের প্রবীণ নামে রেশন ডিলারকে খুন করে রাহুল। গত ১৫ আগস্ট পুলিশ তাকে উত্তরাখণ্ড থেকে বন্দুকসহ গ্রেপ্তার করে।  তার সঙ্গে আরও চার ব্যক্তিকে ধরা হয়েছে। রাহুলের কাছ থেকে গুলিভরা পিস্তল উদ্ধার করা হয়েছে।  পুলিশি জিজ্ঞাসাবাদে সালমানকে খুনের পরিকল্পনাও করছিলো বলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে রাহুল।  এ প্রসঙ্গে ডিসিপি হেডকোয়ার্টার রাজেশ দুগ্গাল জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি মাসে মুম্বাই যায় রাহুল। সেখানে বান্দ্রায় সালমান খানের বাড়ির আশপাশে কয়েকদিন রেকি করে সে।




কিন্তু পরে লকডাউনের কারণে সালমান খানকে দৃশ্যের নাগালে পায়নি সে।  রাজস্থানের একটি জেলে বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নির্দেশেই এ কাজ করতে যাচ্ছিল রাহুল দাবি রাজেশ দুগ্গালের।           পুলিশ সূত্রে বলা হয়, লরেন্সই এই রাহুলকে নিয়োগ করে সালমান হত্যায়। আপাতত লরেন্স রয়েছে যোধপুর জেলে। তবে জেলে থাকলেও সেখান থেকেই সালমান খানকে খুনের পরিকল্পনা করে সে। লরেন্সের সঙ্গে সালমানের পুরনো শত্রুতার খবর শোনা যায়৷ সালমানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠার পর থেকেই লরেন্সের নজরে রয়েছেন সালমান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.