সাগরে ঢেউ ওঠে কেন? ঢেউ কী করে?
সাগরে ঢেউ ওঠে। কিন্তু কেন জানেন? হাওয়া বা বাতাসের ধাক্কায়। ঝড় বা প্রবল বাতাসের সময় ঢেউ ওঠে খুব উঁচু হয়ে। বাতাসের ধাক্কায় জল সরে গেলে সেখানটা নিচু হয়, আর পাশের জল এসে সেখানটায় পড়ে।
পরে সেখানে বাতাসের ধাক্কায় উঁচু হয়। এভাবে ঢেউ ওঠে, ঢেউ পড়ে। ঢেউ কী করে জানো? জলের তলায় প্রাণী ও গাছের অক্সিজেন জোগায়। ঢেউয়ের দোলা বা ঝাপটায় বাতাসের অক্সিজেন জলের সাথে মিশে নেমে যায় সাগরের তলায়। আর এ অক্সিজেনে বাঁচে জলচর প্রাণী।

Post a Comment