সমুদ্রের ঢেউগুলো সাদা হয়ে কেনো?
সমুদ্রের ঢেউগুলো সাদা হয়ে যাচ্ছে কেনো? অনেকে মনে করেন লবনের জন্য। কিন্তু লবণ এক্ষেত্রে মোটেই দায়ী নয়। দায়ী সূর্যের আলো। সূর্যের আলো মূলত সাদা। সূর্য দৃশ্যমান সকল তরঙ্গদৈর্ঘ্যের আলো নির্গত করে, যা সমন্বিতভাবে সাদা রঙ ধারণ করে। আর আছড়ে পরা ঢেউয়ে তৈরী হয় ফেনা।
এই ফেনা আসলে অনেকগুলো বুদবুদ। জলের বুদবুদের বাহিরে থাকে জলের পাতলা একটি আবরণ, যার ভেতরে পুরোটাই বাতাস। কিন্তু জলের একেকটি ফোঁটার পুরোটাই জল। আলোক রশ্মি জলের ফোঁটা এবং বুদবুদ দুইয়ের ভেতর দিয়েই অতিক্রান্ত হয়। কিন্তু জল বুদবুদের ক্ষেত্রে শোষিত আলোর পরিমাণ জলের ফোঁটার থেকে তুলনামূলক অনেক কম।
কারণ সমান আয়তনের একটি বুদবুদে জলের ফোঁটা হতে কম জল থাকে। ফলে খুব বেশী পরিমাণ সূর্যের আলো শোষিত হতে পারে না, এবং ভেতরকার বাতাস আলো মোটেই শোষণ করে না, ফলে সূর্যরশ্মির বেশীরভাগ বুদবুদের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে যায়। অপরদিকে জলের ফোঁটাতে পুরোটাই থাকে জল, যা তুলনামূলক বেশি আলো শোষণ করে। এই ঘটনার দরুণ আছড়ে পরা ঢেউয়ের জল সমুদ্রের অন্যান্য অংশের জল অপেক্ষা বেশি উজ্জ্বল দেখায় বলে আমরা ঢেউগুলোকে সাদা দেখি।

Post a Comment