দেশে শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৩৪৮৯ জন, মৃত ৯৪৪ জন - The News Lion

দেশে শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৩৪৮৯ জন, মৃত ৯৪৪ জন



ক্রমে বেড়েই চলেছে করোনা। কিছুতেই লাগাম টানা যাছে না। প্রতিদিনই যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ।দেশে শেষ ২৪ ঘন্টাতে করোনা আক্রান্ত হলেন আরও ৬৩ হাজার ৪৮৯ জন, এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৯৪৪ জনের।  নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ লক্ষ ৮৯ হাজার ৬৮২ তে।



এরমধ্যে বর্তমানে অ্যাক্টিভ কেস রয়েছে ৬ লক্ষ ৭৭ হাজার ৪৪৪ টি। সুস্থ হয়ে উঠেছেন মোট ১৮ লক্ষ ৬২ হাজারের বেশি মানুষ। দেশজুড়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৯৮০ জনের।  এই মুহূর্তে দেশবাসী অপেক্ষা করছে ভ্যাকসিনের। ১৫ অগস্ট মোদী লালকেল্লা থেকে জানিয়েছেন, দেশেই তৈরি হচ্ছে ভ্যাক্সিন। বর্তমানে তিনটি ভ্যাক্সিন পরীক্ষামূলক পর্যায়ে আছে। এখন অপেক্ষা শুধু গ্রিন সিগন্যালের।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.