দীঘায় দুর্ঘটনা, জখম ৫ পর্যটক
দি নিউজ লায়ন ; দীঘা বেড়াতে যাওয়ার পথে পর্যটকদের গাড়ির সঙ্গে মাছ বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে জখম হলেন ৫ পর্যটক। রবিবার সকাল ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মোহনার কোস্টাল থানার মোহনা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,শনিবার সন্ধ্যায় কলকাতা থেকে এই পাঁচ পর্যটক প্রাইভেট গাড়ি করে দিঘায় বেড়াতে আসেন।
এরপর রবিবার সকালে দিঘা থেকে দিঘা মোহনাতে বেড়াতে যাচ্ছিলেন ওই ৫জন পর্যটক।ঠিক সেই সময় দিঘা মোহনার দিক থেকে আসা একটি মাছ বোঝাই লরি গতি বাড়িয়ে দিঘার দিকে আসার সময় উল্টোদিক থেকে মোহনাগামী একটি পর্যটক বোঝাই প্রাইভেট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় মোহনা কোস্টাল থানার পুলিশ। এরপর আহত পর্যটকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মাছ লরিটিকে আটক করলেও চালক ও খালাসি পলাতক।
Post a Comment