মহিলা ভোটার টানতে হোয়্যাটসঅ্যাপকে অস্ত্র করছে তৃণমূল
একুশের বিধানসভা নির্বাচনের আগে মহিলা ভোটারদের কাছে টানতে এবার উঠে পড়ে লাগল জোড়াফুল শিবির। রবিবার, ১৬ আগস্ট থেকে সপ্তাহব্যাপী সোশ্যাল মিডিয়ায় ‘স্বাধীনতার মাস স্বাধীন আকাশ’ নামে একটি কর্মসূচি শুরু করছে তারা। এই কর্মসূচিতে ৭০ হাজার মহিলা কর্মীকে ময়দানে নামাচ্ছে তৃণমূল কংগ্রেস।
জানা গিয়েছে, রাজ্যের ৭০ হাজার বুথে একজন করে মহিলা কর্মী সেই বুথের ২০ জন মহিলার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ ফরোয়ার্ড করবেন। সেই মেসেজে থাকবে রাজ্যের উন্নয়নে গত ১০ বছরে কী কী পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সচিত্র পরিসংখ্যান।
পিডিএফের আকারে সেই পরিসংখ্যান ছড়িয়ে যাবে প্রত্যেক বুথের মহিলাদের কাছে। তৃণমূলও জন সংযোগ বাড়াতে বিজেপির স্টাইলেই হোয়াটসঅ্যাপকে অস্ত্র বানাতে চাইছে। ইতিমধ্যেই এই একইভাবে বাংলার যুব সম্প্রদায়কে টার্গেট করেছে জোড়াফুল শিবির।

Post a Comment