কলকাতায় কমল কনটেনমেন্ট জোনের সংখ্যা
শহর কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা ৩৯ থেকে কমে হল মাত্র ১৭৷ পাশাপাশি একদিনের হিসেবে শহর কলকাতায় কমেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা৷ কমেছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাও৷ কনটেনমেন্ট জোনের নতুন তালিকায় উত্তর কলকাতার বেশ কয়েকটি এলাকা রয়েছে৷ এখানকার তিন নম্বর বোরোতে নতুন করে ২টি কনটেনমেন্ট ঘোষণা করা হয়েছে৷
কলকাতা পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের ফুলবাগান এলাকার মতিলাল বসাক লেন৷ এবং ৭১/৩ ক্যানাল সার্কুলার রোড ওড়িয়েন্ট এলাকা৷ ৩৩ নম্বর ওয়ার্ডের ৯৮বি সুরেন সরকার রোড এর মনসা মন্দির শিতলা সংঘ৷ ৩৪ নম্বর ওয়ার্ডের বারোয়ালীতলা রোড৷ ৩৫ নম্বর ওয়ার্ডের ৩ বেলিয়াঘাটা মেইন রোড। এছাড়া চার নম্বর বোরোর ২৭ নম্বর ওয়ার্ডের যুগল কিশোর দাস লেন এর আমহার্স্ট স্ট্রিট এলাকা৷
দক্ষিণ কলকাতায় নতুন কনটেনমেন্ট জোন হল- ৮ ও ১০ নম্বর বোরোর ৬৯ এবং ৯১ নম্বর ওয়ার্ড এলাকা৷ এর মধ্যে রয়েছে বালিগঞ্জের অধিকাংশ এলাকা ও জহুরা বাজার লেন৷ এছাড়া ৯ ও ১৬ নম্বর বোরোর ৭৭,৮২ এবং ১২৪ নম্বর ওয়ার্ডের কিছু এলাকা নতুন কনটেনমেন্ট এর তালিকায় রয়েছে৷ বিশেষ করে চেতলা ও খিদিরপুর এলাকা৷ আরও এক দিকে কলকাতাবাসীর জন্য স্বস্তির খবর , অনেক দিন পর একদিনে মৃতের সংখ্যা ১০ এর নিচে নামল৷ কমেছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাও৷
রবিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতাতে গত ২৪ ঘন্টায় ৫৬৩ জনের শরীরে নতুন করে সংক্রমণ শনাক্ত করা গিয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬ হাজার ২৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৯ হাজার ১৯৩ জন। আর এই মুহূর্তে প্রকৃত বা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫ হাজার ৮৯০ জন। এদিকে, মারণ ভাইরাসে শহরে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। ফলে এখনও পর্যন্ত মোট ১ হাজার ১৭৪ জন করোনার বলি হলেন।

Post a Comment