কোমায় কিম জং!
আবারও স্বাস্থ্য নিয়ে খবরের শিরোনামে উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। দক্ষিণ কোরিয়ার প্রাক্তন কূটনৈতিকবিদ চাং সং মিন দাবি করেছেন, কোমায় রয়েছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন। প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে কিম জং উনের স্বাস্থ্য নিয়ে চর্চা রয়েছে বিশ্বে। একসময় তাঁর মৃত্যু সংবাদে ছড়িয়ে পড়ে।
তবে সমস্ত কিছুকে গুজব প্রমাণিত করে ফের প্রকাশ্যে আসেন কিম জং উন। দেখা যায় তিনি বহাল তবিয়তেই রয়েছে। এরপরে ফের একবার কিম জং-এর স্বাস্থ্য নিয়ে আলোচনা তুঙ্গে। ডেইলি মেইলের একটি রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার ওই প্রাক্তন কূটনৈতিকবিদ জানিয়েছেন, কিম জং উন কোমায় রয়েছেন। তবে তিনি এখনও জীবিত।
এর আগে এমন বেশ কিছু খবর প্রকাশ পেয়েছিল, যেখানে বলা হয় উত্তর কোরিয়ার অর্থনীতি নিয়ে কিম জং অত্যন্ত চিন্তিত থাকায়, তিনি তার বোনকে আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। বেশ কয়েকটি রিপোর্টে বিস্ফোরক দাবি করে বলা হয়, জলপ্না ছড়িয়েছে কিমের বোনই নাকি পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন। যদিও এ নিয়ে বিতর্কও দেখা দেয়। তবে উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক মোটেই ভালো নয়।

Post a Comment