ভেন্টিলেশন সাপোর্টে গভীর কোমাচ্ছন্ন অবস্থায় প্রণব মুখোপাধ্যায় - The News Lion

ভেন্টিলেশন সাপোর্টে গভীর কোমাচ্ছন্ন অবস্থায় প্রণব মুখোপাধ্যায়



প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতিতে কোনও বদল হচ্ছে না। রবিবার আর্মি রিসার্চ এবং রেফারাল হাসপাতাল জানিয়েছে, “প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ভেন্টিলেশন সাপোর্টে গভীর কোমাচ্ছন্ন অবস্থায় আছেন। পরিস্থিতিতে বিশেষ কোনও বদল নেই তবে তাঁর ভাইটাল প্যারামিটারগুলি স্থিতিশীল”। 




শনিবারই হাসপাতাল জানিয়েছিল তাঁর অবস্থা এখনো সংকটজনক। হাসপাতালের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হয়নি। প্রণব মুখোপাধ্যায় গভীর কোমায় আচ্ছন্ন রয়েছেন। তাঁকে ভেন্টিলেশনে রেখে সংক্রমণের চিকিৎসা চলছে।



পরে গিয়ে মাথায় চোট পাওয়ায় হাসপাতালে অস্ত্রোপচার করাতে গিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে। নিজেই সেই খবর টুইট করে জানান দেশবাসীকে।  সেদিনই ৮৪ বছরের প্রাক্তন রাষ্ট্রপতির মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার করে জমাট বাঁধা রক্ত বের করে দেওয়া হয়। কিন্তু অস্ত্রোপচারের পর থেকেই ভেন্টিলেশনে রয়েছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। প্রথম বাঙালি রাষ্ট্রপতির আরোগ্য কামনায় কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় চলছে প্রার্থনা।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.