এবার করোনার থেকেও বেশি শক্তিশালী ভাইরাসের সন্ধান পেল মালয়েশিয়া
এবার করোনার থেকেও বেশি শক্তিশালী ডি৬১৪জি (D614G) নামের একটি ভাইরাসের সন্ধান পেল মালয়েশিয়া। যা করোনার থেকে কমপক্ষে ১০ গুণ বেশী শক্তিশালি। ইউরোপে এর সন্ধান মিলেছে বলে খবর। ৪৫ জনের মধ্যে অন্তত ৩জনের শরীরে এই ভাইরাসের সন্ধান মিলেছে। উল্লেখযোগ্য বিষয় এই ভাইরাসের প্রথম সন্ধান মেলে এক ভারতীয়ের শরীরে। তিনি ভারত থেকে মালয়েশিয়ায় ফেরেন। ১৪দিনের কোয়ারেন্টাইনের নিয়ম না মানায় তাঁর পাঁচ মাসের জেল হয় ও জরিমানাও করা হয়। তাঁর শরীরে এই ভাইরাসের দেখা মেলে। পরে তাঁর থেকে আরও ৪৫ জন সংক্রামিত হন।
এদিকে, শুধু ভারত নয়। ফিলিপাইনস থেকে ফেরা আরও জনা কয়েক ব্যক্তির মধ্যে খোঁজ মেলে D614G ভাইরাসের। করোনা ভাইরাসের চেয়েও বেশি সংক্রামক ও দ্রুত গতিতে ছড়াতে পারে এই ভাইরাস বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। এই স্ট্রেন যদি দ্রুত গতিতে ছড়াতে শুরু করে, তবে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা নিরীক্ষা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে।
যে ভ্যাকসিন ইতিমধ্যেই বেরিয়েছে, সেই ভ্যাকসিন এই ভাইরাসের ওপর কাজ করবে কীনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সেদেশের ডিরেক্টর জেনারেল অফ হেল্থ নুর হিসাম আবদুল্লাহ। তবে বিজ্ঞানীরা বলছেন করোনা ভাইরাসই আরও শক্তিশালি হয়ে এই ভাইরাস হিসেবে আত্মপ্রকাশ করেছে।
Post a Comment