স্বাধীনতা দিবসে অবসরযাপনে যাওয়ার কারণ ফাঁস করলেন সুরেশ রায়না - The News Lion

স্বাধীনতা দিবসে অবসরযাপনে যাওয়ার কারণ ফাঁস করলেন সুরেশ রায়না



স্বাধীনতা দিবসে অবসরযাপনে যাওয়ার কারণ কিংবা অবসর ঘোষণার পরমুহূর্তে ঘটা সমস্ত ঘটনা একে একে ফাঁস করলেন সুরেশ রায়না। ১৫ অগস্টই কেন? বহু চর্চিত এই প্রশ্নের উত্তরে রায়না জনিয়েছেন, তিনি জানতে পেরেছিলেন চেন্নাই পৌঁছেই এমন একটা কান্ড ঘটাবেন ধোনি। তাই তিনিও সেরে রেখেছিলেন মানসিক প্রস্তুতিটা।



দেশের জার্সি গায়ে ২২৬ ওয়ান-ডে খেলা ক্রিকেটারের কথায়, ‘আমরা শনিবার অবসর ঘোষণা করার মনস্থির করে ফেলেছিলাম। ধোনির জার্সি নম্বর ৭ এবং আমার ৩। দু’য়ে মিলে ৭৩। আর ১৫ অগস্ট ভারতবর্ষ তাঁর ৭৩ তম স্বাধীনতা দিবস পূর্ণ করল। তাই এর চেয়ে ভালো দিন আর হতে পারত না।’  রায়না আরও জানিয়েছেন, অবসর ঘোষণা করার পর তিনি এবং ধোনি পরস্পর আলিঙ্গনবদ্ধ হয়েছিলেন এবং কেঁদেছিলেন।



 শুধু তাই নয়, এরপর সতীর্থদের সঙ্গে বসে চলে কেরিয়ার নিয়ে দেদার আলোচনা।  মহেন্দ্র সিং ধোনি প্রোটোকল মেনে স্বাধীনতা দিবসের দিনই বিসিসিআই’কে তাঁর অবসর ঘোষণার কথা জানিয়ে দিলেও রায়না কিন্তু তা করেননি। ১৫ অগস্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবসর ঘোষণা করলেও একদিন পর অর্থাৎ, ১৬ অগস্ট রায়না বিসিসিআই’কে জানান তাঁর অবসর গ্রহণের কথা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.