ঈদের সকালে স্বাধীনতা দিবস পালিত হল সাবেক ছিটমহলগুলোতে
ঈদের দিন সকালে কোচবিহারের ছিটমহলগুলোতে পালিত হল স্বাধীনতা দিবস। ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল ১৯৪৭ সালের ১৫ আগস্ট । কিন্তু কোচবিহারে স্বাধীনতা দিবস পালিত হয় দুবার। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ২০১৫ সালের ১ আগস্ট মধ্যরাতে স্বাধীন হয়েছিল কোচবিহারের ৫১ টি ভূখণ্ড।
ছিটমহল বিনিময়ের পরে ২০১৫ সালের ৩১ জুলাই এর মধ্য রাতে সেখানে পতাকা উত্তোলন করে প্রথম স্বাধীনতার স্বাদ পেয়েছিলেন ১১ হাজার ৯৩৩ জন বাসিন্দা। তারপর থেকে প্রতি বছর ১ আগস্ট সাবেকি ছিটমহলগুলোতে পতাকা উত্তোলিত হয় স্বাধীনতা দিবস উদযাপনের জন্য।
তবে করোনা আবহে এবছর আর তেমন সাড়ম্বরে পালিত হয়নি ছিটমহলের স্বাধীনতা দিবস। যদিও জাতীয় পতাকা উত্তোলন থেকে অন্য জাতিদের রয়েছে সেগুলি পালন করা হয়।

Post a Comment