ফের বন্ধ হচ্ছে বেলুড় মঠ দর্শন - The News Lion

ফের বন্ধ হচ্ছে বেলুড় মঠ দর্শন



দি নিউজ লায়ন ;  বেলুড়ে করোনা সংক্রমণ বাড়তে থাকায় রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ফের বন্ধ হচ্ছে বেলুড় মঠ। বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রবিবার থেকে বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে।


সম্প্রতি বেলুড়ে করনা সংক্রমণ কিছুটা বেড়েছে। এছাড়া প্রতিদিনই বেলুড়মঠে বাইরে থেকে বহু ভক্তের সমাগম হচ্ছে। অনেক ক্ষেত্রেই ভিড়ের উপর নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না। ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপাতত বেলুড় মঠ ভক্ত ও দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।


 কবে ফের বেলুড়মঠ খোলা হবে সাধারণ দর্শনার্থীদের জন্য সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন বেলুড় মঠ বন্ধ থাকবে।



 লকডাউনের জেরে গত ২৫ মার্চ থেকে বন্ধ ছিল মঠ। ৮২ দিন পরে ১৫ জুন তা আবার জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। ৪৮ দিন পর ফের বন্ধ হতে চলেছে বেলুড় মঠ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.