টিকটক নিষিদ্ধ হতে চলেছে আমেরিকায় - The News Lion

টিকটক নিষিদ্ধ হতে চলেছে আমেরিকায়





দি নিউজ লায়ন ; এবার ভারতেই পথে হাঁটল আমেরিকা।  চিনা অ্যাপ টিকটক আমেরিকায় নিষিদ্ধ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প।


এয়ারফোর্স ওয়ানের একটি অনুষ্ঠান থেকেই বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিনা অ্যাপ টিকটক নিষিদ্ধ ঘোষণা করা হল আমেরিকা। তথ্যের সুরক্ষার খাতিরেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন চিনা অ্যাপ টিকটকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য পাচার হয়ে যাচ্ছে। যা দেশবাসীর পক্ষে ভাল নয়।


করোনা সংক্রমণে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। এই নিয়ে চিনের উপর ভীষণ ভাবে ক্রুদ্ধ ট্রাম্প। তিনি করোনা মহামারী ছড়ানোর জন্য সরাসরি চিনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। জিনপিং তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। এই নিয়ে চিনের সঙ্গে প্রকাশ্যে বিবাদে জড়িয়েছেম মার্কিন প্রেসিডেন্ট।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.