চলে গেলেন পরিচালক নিশিকান্ত
চলে গেলেন বলিউডের পরিচালক নিশিকান্ত কামাত। সোমবার হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে মৃত্যু হয় তার। লিভার সিরোসিস এ আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, “নিশিকান্ত কামাথ গত ৩১ জুলাই এআইজি হাসপাতালে ভর্তি হন। তীব্র জ্বর এবং ক্লান্তি ছিল তাঁর সেই সময়।
চিকিৎসার মাধ্যমে জানা যায় তিনি গত দু’বছর ধরে লিভার সিরোসিসে আক্রান্ত। আমরা প্রথমে অ্যান্টিবায়োটিক ও অন্যান্য ওষুধ দিয়েছিলাম যাতে তিনি সারা দিচ্ছিলেন। কিন্তু হঠাতই তার অবস্থার অবনতি হতে থাকে লিভার বিকল হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। রেস্পিরেটরি ফেইলিওর হয় তাঁর। এরপর তার মাল্টি অর্গান ফেইলিওর হতে শুরু করে। আজ দুপুর থেকে তাঁর অবস্থার আরো অবনতি হয়।
তাঁর পরিবার বন্ধু ও অনুরাগীদের প্রতি আমাদের সমবেদনা রইল।” সোমবার বেলায় প্রথমে নিশিকান্ত কামাত এর মৃত্যুর ভুয়ো খবর ছড়ায়। তখনো পরিচালক জীবিত ছিলেন। সেই মুহূর্তে তিনি ভেন্টিলেশনে ছিলেন। অবস্থা সঙ্কটজনক ছিল তাঁর। অসুখের সঙ্গে লড়াই করছিলেন। অবশেষে সেই লড়াইয়ের ইতি হলো। চলে গেলেন বলিউডের আরো এক শিল্পী।

Post a Comment