বাঁকুড়ায় কাকভোরে ভয়াবহ ডাকাতি
বাঁকুড়ায় কাকভোরে ভয়াবহ ডাকাতি। বাড়ির গৃহকর্তাকে মারধোর করে শাবল, ভোজালি ফেলে চম্পট দিল দুস্কৃতি দলটি। চুরি হওয়া বাড়ির সদস্য সদানন্দ রক্ষিত বলেন, বাড়িতে একা থাকি। ফুল তুলতে বাইরে বেরিয়েছিলাম। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তালা ভেঙ্গে ভেতরে ঢুকে দুস্কৃতি দলটি লুঠপাট চালায়।
তিনি বলেন বাড়ি ফিরে ঘরের সমস্ত আলো জ্বলছে দেখে সন্দেহ হয়। তিনি বাড়িতে ঢুকতেই তার উপর চড়াও হয় দুস্কৃতি দলটি। পুরো বাড়ি লণ্ডভণ্ড করার পাশাপাশি আলমারিতে থাকা নগদ ৩৫ হাজার টাকা, বেশ কিছু দামী গয়না খোয়া গিয়েছে বলে অভিযোগ। কান্তিবাবুর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পরে জানা যায়, শুধু সদানন্দ বাবুর বাড়ি নয় পাশাপাশি পাশের একটি রেশন দোকান ও বাড়িতেও হানা দিয়েছিল সংশ্লিষ্ট দুস্কৃতি দলের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাঁকুড়া সদর থানার পূলিশ। শাবল, ভোজালি উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Post a Comment