নতুন রোবো কার আনল দমকল - The News Lion

নতুন রোবো কার আনল দমকল



 ৪ কোটি টাকা খরচ করে ৪টি রোবো কার আনাল কলকাতার দমকল ৷ এগুলো রিমোট কন্ট্রোল গাড়ি৷  বৃহস্পতিবার কলকাতার ব্রিগেড ময়দানে রোবো কারের মহড়া হল৷ এই রোবো কার সংকীর্ণ গলি বা আগুনের মধ্যে গিয়ে আগুন নেভাতে পারবে৷ যেখানে দমকলের বড় গাড়ি বা কর্মী যেতে পারবে না৷



সেখানে যাবে এই রোবো  রিমোট কন্ট্রোল কার।  গাড়িতে রয়েছে ক্যামেরা৷  দমকলমন্ত্রী সুজিত বসু জানালেন, যেখানে খুব আগুনের শিখা রয়েছে অর্থাৎ মানুষ প্রবেশ করতে পারবে না৷ বা সংকীর্ণ গলি,সেখানে এই গাড়ি ঢোকতে পারবে৷



এটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই প্রথম৷ মনে হয় না ভারতবর্ষের আর কোনও রাজ্যে এই গাড়ির ব্যবহার হচ্ছে৷ তাছাড়া এই গাড়িগুলো দেশীয় কোম্পানীর তৈরি৷ তার ফলে এই গাড়ির যন্ত্রাংশ পেতে সমস্যা হবে না৷  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.