বিহারের ভয়াবহ বন্যায় মৃত ২১
বন্যার জেরে ভয়াবহ ক্ষতিগ্রস্থ বিহার। সেখানে ক্ষতিগ্রস্থের সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ৬৯ লক্ষ। বিহারে বন্যার জেরে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। বিপর্যয় মোকাবিলা দপ্তর জানাচ্ছে, গত ২৪ ঘন্টায় নতুন করে একই জেলায় মৃত্যু হয়েছে ২ জনের। সিওয়ান জেলায় এই মৃত্যুর খবর সামনে এসেছে।
নেপাল থেকে সৃষ্টি হয়ে যে নদীগুলি বিহারের উত্তর অংশ দিয়ে প্রবাহিত হয়েছে, মূলত সেগুলিই বন্যার জন্য দায়ী। বৃহস্পতিবারের আগে বন্যার জেরে দারভাঙ্গাতে সাত জন, মুজাফফরপুরে ৬ জন, পশ্চিম চম্পারণে ৪ জন ও সিওয়ানে ২ জনের মৃত্যুর খবর মিলেছিল। বিহারে বন্যার জেরে দুর্দশাগ্রস্থ মানুষের দাঁড়িয়েছে ৬৯ লক্ষ ৩ হাজারে। যা কিনা বৃহস্পতিবারের আগে ছিল ৬৬ লক্ষে। বর্তমানে মোট ক্ষতিগ্রস্থ পঞ্চায়েতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৮৫ টি।
বন্যার জেরে ক্ষতিগ্রস্থ মানুষদের মধ্যে ৪ লক্ষ ৮২ হাজার মানুষকে বিপর্যস্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে, এর মধ্যে আবার ১২ হাজার ২৩৯ জনকে আটটি রিলিফ ক্যাম্পে রাখা হয়েছে। পাশাপাশি ১০ লক্ষ মানুষকে ১৪০২ টি কমিউনিটি কিচেন থেকে খাবার দেওয়া হচ্ছে।

Post a Comment