ভয়াবহ চেহারা নিচ্ছে বিহারের বন্যা পরিস্থিতি
দি নিউজ লায়ন ; ভয়াবহ চেহারা নিচ্ছে বিহারের বন্যা পরিস্থিতি।
বিহারের ১২টি জেলার প্রায় ৩৮ লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের প্রায়
সব নদীর জল বিপদসীমা ছাড়িয়েছে। ইতিমধ্যেই বন্যার জেরে ঘটা একাধিক দুর্ঘটনায় বিহারে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে,
বন্যার জেরে ইতিমধ্যেই বিহারের ১২টি জেলার
ন’শোরও বেশি গ্রাম পঞ্চায়েত ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের
প্রায় সব নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে।গঙ্গা, বাগমতী, মহানন্দা সহ রাজ্যের একাধিক নদীর জলস্তর বেড়েছে।
ইতিমধ্যেই সরকারিভাবে দুর্গত এলাকাগুলিতে ত্রাণ শিবির চালু করা হয়েছে। ত্রাণ
শিবির চালুর পাশাপাশি বিহারে বন্যা দুর্গত জেলাগুলিতে হাজারেরও বেশি কমিউনিটি
কিচেন চালু করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা বন্যা কবলিত এলাকায় গিয়ে
উদ্ধারকাজ চালাচ্ছেন।ইতিমধ্যেই ৩৫ হাজারের বেশি মানুষ ত্রাণ শিবিরগুলিতে আশ্রয়
নিয়েছেন।

Post a Comment