চিনের রক্তচাপ বাড়িয়ে জাপানের সঙ্গে সামরিক চুক্তির পথে ভারত - The News Lion

চিনের রক্তচাপ বাড়িয়ে জাপানের সঙ্গে সামরিক চুক্তির পথে ভারত



ভারতের সঙ্গে শত্রুতা করার ফল এক এক করে পাচ্ছে বেজিং। এবার ভারতের আরও কাছাকাছি জাপান। চিনের রক্তচাপ বাড়িয়ে আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরেই সামরিক চুক্তি করবে এই দুই বন্ধু রাষ্ট্র।  সেপ্টেম্বর মাসে শুরুর দিকেই বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের।



 এই বৈঠকে প্রতিরক্ষা সরঞ্জাম সংক্রান্ত গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এছাড়াও জাপানের কিছু পণ্য প্রস্তুতকারক সংস্থা ভারতে ব্যবসা স্থানান্তরিত করতে পারে। সাউথ ব্লক জানাচ্ছে এর আগে দু দেশের প্রধানমন্ত্রীর বৈঠক করার কথা ছিল অক্টোবর মাসে। তবে সাম্প্রতিক পরিস্থিতি নজরে রেখে সম্ভবত ১০ই সেপ্টেম্বর এই বৈঠক হবে।



 দুই দেশই চিনের আগ্রাসনের শিকার। একদিকে ভারতের পূর্ব লাদাখ সীমান্তের চিনা সেনার বাড়বাড়ন্ত, অন্যদিকে জাপানের সেনকাকু দ্বীপে চিনা নৌবাহিনীর আগ্রাসন।  ফলে দুই দেশই রীতিমত ক্ষুব্ধ। এই পরিস্থিতিতে ভারত জাপানের বৈঠকে উঠে আসবে চিনের আগ্রাসী মনোভাব ও সীমান্ত নিয়ে দ্বন্দ্বের বিষয়টি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.