মাইক্রোসফটের নয়া চমক - The News Lion

মাইক্রোসফটের নয়া চমক



 স্মার্ট ফোনের জগতেও নিজেদের প্রমান করতে নয়া পদক্ষেপ গ্রহন করল মাইক্রোসফট। জানা গিয়েছে এবারে মাইক্রোসফট নিয়ে আসতে চলেছে এক নয়া স্মার্ট ফোন। যার ফলে গ্রাহকদের কাছে স্মার্ট ফোনের দুনিয়ার এক অন্যদিক সামনে আসবে বলে মনে করা হচ্ছে।



 জানা গিয়েছে  এই ফোনের নাম microsoft surface duo। এতে থাকছে ডুয়াল স্ক্রিন। আর সেটাই এর বৈশিষ্ট্য। যদিও আগেও এই ফোন নিয়ে বেশ কিছু তথ্য সামনে এসেছিল। অবশেষে এই ফোন সামনে আসতে চলেছে আগামী মাসের ১০ তারিখে আন্তর্জাতিক বাজারে।    জানা গিয়েছে এই ফোনের দাম রাখা হবে ১৩৯৯ মার্কিন ডলার।



জানা গিয়েছে এই ফোনে রয়েছে ৫.৬ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। এছাড়াও এই ফোনে থাকবে qualcomm snapdragon 855 processor. এছাড়াও এই ফোনে থাকবে ৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ থাকবে। এছাড়াও এই ফোনের ব্যাটারি হবে ৩৫৭৭ এমএএইচ।    

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.