শুভশ্রীর করোনা রিপোর্ট নিয়ে কী বললেন রাজ চক্রবর্তী
করোনা আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী। এই খবর প্রকাশ্যে আসার পরেই শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে চিন্তিত হয়ে পড়েন অনেকেই। কারন তিনি এখন গর্ভবতী। তবে সেই চিন্তা থেকে মুক্ত করলেন রাজ নিজেই। টুইট করে জানালেন স্ত্রী শুভশ্রী ভালো আছেন।
তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। শুধু শুভশ্রীই নন। পরিবারের বাকি সকলের রিপোর্টও নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন পরিচালক। আর তিনি নিজেও যে সুস্থ আছেন সেটিও জানিয়েছেন। তাঁরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সমস্ত রকমের সাবধানতা মেনে চলছেন। প্রত্যেকেই বাড়ির ভিন্ন ঘরে রয়েছেন।

Post a Comment