এবার ধানের খড়-কুটো কিংবা ভুট্টা গাছের সাহায্যে ছুটবে গাড়ি!
এবার ধানের খড়-কুটো কিংবা ভুট্টা গাছের সাহায্যে ছুটবে গাড়ি! এমনটাই আশা জাগাচ্ছেন যুক্তরাষ্ট্রের ইস্ট অ্যানজিলিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। ধানের খড়-কুটো এবং ভুট্টা গাছ দিয়ে তৈরি হবে বায়ো-ফুয়েল! আর এই ফুয়েলের মাধ্যমেই চলবে ভবিষ্যতের গাড়ি। ক্রমশ বাড়ছে জ্বালানির দাম। শুধু তাই নয়, একদিন এই শক্তিও শেষ হয়ে যাবে। সেই ভাবনা থেকেই এই খড়-কুটো, ধান, এবং ভুট্টা গাছ নিয়ে শুরু হয়েছে গবেষণা। গবেষকরা জানাচ্ছেন, খামারে ফেলা দেওয়া কৃষি বর্জ্য দিয়েই গাড়ি চালানো হলে ময়লা আবর্জনার দূষণ থেকে যেমনি রেহাই পাওয়া যাবে, তেমনি গাড়ির তেল খরচ ও কমে যাবে বলে মনে করা হচ্ছে। তবে এই বিষয়ে আরও গবেষণা প্রয়োজন রয়েছে বলে মনে করা হচ্ছে।
গবেষকরা জানিয়েছেন, খড় কুটো থেকে ভুট্টা! এই সমস্ত ধরনের কৃষি বর্জ্য পচিয়ে ইস্ট তৈরি করা হবে। এরপর ইস্টকে পাস্তুরিত করে বায়োইথানল প্রস্তুত করা হবে। বায়োইথানল অ্যালকোহল গোত্রীয় বায়ো-ফুয়েল। গবেষকরা ধারণা করছেন, সারা পৃথিবীর কৃষি বর্জ্য থেকে বছরে প্রায় ৪০০ বিলিয়ন লিটার বায়ো-ইথানল উৎপাদন করা সম্ভব।
যদিও এই প্রক্রিয়া সময় সাপেক্ষ বলে মনে করা হচ্ছে। কেননা, কৃষি বর্জ্য পচানোর জন্য উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। একই সঙ্গে অ্যাসিড ক্ষরণের মাধ্যমে গ্লুকোজে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াও ধীর গতিতে চলে। যদিও গবেষকগণ কৃষি বর্জ্য পচানোর প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য রূপান্তরিত ইস্টের কথা ভাবছেন। গবেষণা দলের প্রধান ড. টম ক্লাক জানিয়েছেন, বায়োইথানল একটি মূল্যবান দাহ্য পদার্থ। বিশেষ করে অটোমোবাইল শিল্পে এই দাহ্য পদার্থ সচরাচর ব্যবহৃত হচ্ছে। বায়োইথানলের সঙ্গে পেট্রোল মিশিয়ে গাড়িতে ব্যবহার করা যায়।
Post a Comment