সোমবারের রাশিফল
মেষ রাশিঃ
ব্যবসায় নতুন চিন্তাভাবনা আসতে পারে। বাবার সঙ্গে কোনও ছোট বিবাদ বাধতে পারে। স্ত্রীর সঙ্গে দূরে বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা। বাড়িতে নতুন কোনও অতিথি আসতে পারে। মাত্রাছাড়া জেদ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে।
বৃষ রাশিঃ
কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। শরীরিক সমস্যা দেখা দিতে পারে। বন্ধু বেশী কোনও শত্রুর জন্য ব্যবসার ক্ষতি হতে পারে। সন্তানের ব্যবহারে মানসিক কষ্ট বাড়তে পারে। কর্মচারী নিয়ে কোনও বিবাদ হতে পারে। খুব ভাল ভাবে চিন্তা করে তবে নতুন কোনও ব্যবসার জন্য চিন্তা করুন। সব কাজের জন্য একটু ধৈর্য্য ধরতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে হতে পারে।
মিথুন রাশিঃ
সঙ্গীর জন্য সংসারে কোনও বিবাদের মীমাংসা হতে পারে। ফাটকা ব্যবসায় লাভ হবে কিন্তু খুব সাবধান থাকতে হবে। প্রেমের ব্যপারে তৃতীয় কাউকে নিয়ে অশান্তি হতে পারে। আয় ব্যয়ের সমতা রক্ষা করতে পারবেন না। সপ্তাহের শেষের দিকে ব্যবসা ভাল চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভাল নয়। জমি কেনা বেচার জন্য কিছু সময় ব্যস্ত হতে হবে। টাকা পয়সা নিয়ে সমস্যার জন্য ব্যবসায় ক্ষতির যোগ রয়েছে। বহুমুখী প্রতিভার জন্য সুনাম অর্জন করবেন। চেষ্টার সাফল্য মিলতে পারে। অনিচ্ছাকৃত ভাবে কোনও কাজ ফেলে রাখবেন না। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে।
কর্কট রাশিঃ
সপ্তাহের প্রথম দিকে ব্যবসার ব্যপারে কোনও চাপ বাড়তে পারে। খুব ভাল ভাবে চিন্তা করে তবে নতুন কোনও ব্যবসায় পা বাড়ানো উচিৎ। বাড়িতে কোনও নতুন অতিথির আগমন হতে পারে। ব্যবসার ফল ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও শত্রুর জন্য পরিবারের সঙ্গে বিবাদ হতে পারে। সন্তানের স্বভাব নিয়ে স্বামী-স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে। কাজের জন্য বিদেশে যেতে হতে পারে। নিজের কারও জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট আসতে পারে।
সিংহ রাশিঃ
সপ্তাহের প্রথম দিকে কাজের লোকের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুজনের সাহায্যে সংসারের কোনও সমস্যা থেকে উদ্ধার হবেন। জমি ক্রয় বিক্রয়ের যোগ রয়েছে। পরিশ্রম করেও ভাল পারিশ্রমিক পাবেন না। সঙ্গীর শরীর নিয়ে চিন্তার সম্ভাবনা রয়েছে। শরীর নিয়ে একটু সমস্যা ও খরচ বাড়তে পারে। বাড়িতে বিবাহের জন্য কোনও আলোচনা হতে পারে। ব্যবসা ভাল মন্দ মিশিয়ে চলবে। প্রতিবেশীর সঙ্গে কোনও কারনে ভুল বোঝাবুঝি হতে পারে। অতিরিক্ত দৌড়ঝাঁপের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে। মনের ইচ্ছা পূরণ হতে পারে।
কন্যা রাশিঃ
সপ্তাহের প্রথম দিকে বাড়তি কোনও উপার্জন করার আগে বার বার চিন্তা করুন। মধ্যভাগে অতিরিক্ত কাজের চাপের জন্য শরীরিক সমস্যা হতে পারে। সন্তানের পড়াশুনার জন্য মনে আনন্দ বাড়তে পারে। অফিসে কোনও জটিলতা থাকলে তা কেটে যাবে। শরীর নিয়ে কোনও সমস্যা বাড়তে পারে। পেটের যন্ত্রণাতে কষ্ট পেতে পারেন। স্ত্রীর জন্য কোনও শুভ খবর পেতে পারেন। নিজের কাজের ওপর গর্ভবোধ হবে। বাড়ি তৈরির পরিকল্পনা করতে পারেন।
তুলা রাশিঃ
সন্তানকে নিয়ে পাশের বাড়ির সঙ্গে বিবাদ হতে পারে। শরীরিক পরিশ্রম বৃদ্ধি পাবে। মাথা গরমের জন্য কাজের ক্ষতি হতে পারে। সঙ্গীর জন্য খরচ বৃদ্ধি পাতে পারে। কোনও আত্মীয় বাড়িতে আসায় আপনার উপকার হতে পারে। অপরের থেকে অপদস্ত হওয়ার সম্ভাবনা বেশি। প্রেমে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে। ধর্মস্থানে কিছু অর্থ দান করতে হতে পারেন। শেয়ার বাজারে যুক্ত না হওয়াই ভাল। সপ্তাহের শেষের দিকে সঙ্গীর উৎসাহে ব্যবসায় নতুন কোনও উন্নতির আশা রাখতে পারেন।
বৃশ্চিক রাশিঃ
সপ্তাহের প্রথম দিকে বিবাহের জন্য শুভ সময় আসছে। পাশের বাড়ির সঙ্গে সমস্যার সমাধান। অর্থ সমস্যা ধীরে ধীরে কেটে যাবে। গুরুজনের সঙ্গে কোনও আলোচনা করে তবে সিদ্ধান্ত গ্রহণ করুন। বিবাহিত জীবন ভাল কাটবে। টাকা পয়সা বুঝে খরচ করুন, ব্যয় বহুল সময়। সংসারে কোনও দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন। যারা কাপড়ের ব্যবসা করেন তাদের শুভ সময়। টিউমার নিয়ে কোনও প্রকার সমস্যা বাড়তে পারে। বন্ধুর সাহায্যে বিপদ থেকে উদ্ধার হবেন। ব্যবসায় টাকা পয়সা লাগাতে পারেন। নিয়মিত কাজে বাধা আসতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে।
ধনু রাশিঃ
দূরের কোনও আত্মীয়ের থেকে খারাপ খবর আসতে পারে। ব্যবসার দিক দিয়ে সপ্তাহটি ভালো। বিনিয়োগ বেশি করা ভালো হবে না। কোনও প্রতিযোগীতামূলক কাজে বাধা আসতে পারে। মায়ের কারণে চিন্তা বৃদ্ধি পাবে। পড়াশুনাতে ফল ভালো হবে। স্বামী-স্ত্রী বিবাদের জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। পরিবারে কোনও সমস্যা গুরুজনের দ্বারা মিটে যেতে পারে। এই সপ্তাহে শরীর নিয়ে চিন্তার কারণ হতে পারে। প্রেমের কারণে কোনও প্রকার কষ্ট আসতে পারে। ব্যবসার ব্যপারে সচেতনতা বাড়তে পারে। গঠনমূলক কাজের চিন্তা ও নতুন পরিকল্পনায় সফল হতে পারেন।
মকর রাশিঃ ব্যস্ততার জন্য ভালো কাজ হাতছারা হতে পারে। বাবার সঙ্গে মতের অমিল হতে পারে। ভুল কথা বলার জন্য মাসুল গুনতে হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। অফিসের বহু পুরনো সমস্যা মিটে যাবে। সপ্তাহের প্রথমে ব্যবসার স্থানে খুব ভালো ফল পাবেন কিন্তু শেষের দিকে খরচ বৃদ্ধি পাওয়ার জন্য সঞ্চয় কম হবে। সংসারের সমস্যা মেটাতে গিয়ে নাজেহাল হবেন। সপ্তাহের শেষের দিকে লিভারের সমস্যায় ভোগান্তির যোগ রয়েছে।
কুম্ভ রাশিঃ
লটারিতে হঠাৎ প্রাপ্তি যোগ রয়েছে। চিকিৎসার কাজে সারাদিন অস্থিরতা থাকবে। ব্যবসায় নতুন চিন্তাভাবনা আসতে পারে। বাবার সঙ্গে কোনও ছোট বিবাদ বাধতে পারে। স্ত্রীর সঙ্গে দূরে বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা।
মীন রাশিঃ
ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না। বন্ধু সমাগমে উৎফুল্লতা বাড়বে। আপনার সহ্যক্ষমতা আপনাকে বাঁচাবে। অপ্রয়োজনীয় কথা খুব কম বলবেন।সকালের দিকে মাথার যন্ত্রণা বাড়তে পারে। আজ সহকর্মীরা নিজের ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ আসবে। প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে। স্ত্রীর স্বাধীনচেতা স্বভাবের জন্য সংসারে অশান্তি।
Post a Comment