হাসপাতালের শৌচালয় পরিষ্কার করলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী - The News Lion

হাসপাতালের শৌচালয় পরিষ্কার করলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী




হাসপাতালের শৌচালয় পরিষ্কার করলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। এদিন ইন্দিরা গান্ধী গর্ভমেন্ট মেডিক্যাল কলেজে পরিদর্শনে যান পুদুচেরির স্বাস্থ্যমন্ত্রী মালাড্ডি কৃষ্ণা রাও। তাঁর পরিদর্শনের সময় এক করোনা আক্রান্ত রোগি তাঁকে হাসপাতালের শৌচালয়ের অস্বাস্থ্যকর পরিস্থিতির কথা জানান।





সঙ্গে সঙ্গে ওই করোনা ওয়ার্ডের কর্মীদের কাছ থেকে ফিনাইল ও ব্রাশ চান তিনি। নিজেই উদ্যোগী হন বাথরুম পরিষ্কারের কাজে। হাসপাতালের কর্মীরা তাঁকে বিরত করতে চায় এই কাজ থেকে।



হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, দ্রুত এই শৌচালয় পরিষ্কার করে দেওয়া হবে।  এরপর তিনি জানান, সোমবার তিনি আবার আসবেন হাসপাতালে শৌচালয় পরিষ্কার হল কীনা, তা দেখার জন্য। যদি তখনও না হয়, তবে তিনি নিজে সেদিন পরিষ্কার করবেন সেই শৌচালয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.