প্যান্টের ভিতর ঢুকে পড়লো গোখরো, তারপর... - The News Lion

প্যান্টের ভিতর ঢুকে পড়লো গোখরো, তারপর...



দি নিউজ লায়ন ;   প্যান্টের ভেতর ঢুকে পড়ে আস্ত একটি গোখরা সাপ। যে  যুবকের প্যান্টের ভেতর ঢুকে পড়ে সাপ তার তো ভয়ে প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা। প্যান্টের ভিতর থেকে গোখরা নিজে থেকে বেরোচ্ছে না। এদিকে তিনি সেটিকে বের করার জন্য কিছু করতেও পারছেন না।


ভারতের উত্তরপ্রদেশের মির্জাপুরের সিকন্দরপুর গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। লাভকেশ কুমার নামের এক যুবকের প্যান্টের ভিতর ঢুকে পড়েছিল গোখরাটি। তারপর সাত ঘণ্টা দাঁড়িয়ে থাকেন তিনি।


জানা যায়,  রাতে খেয়ে দেয়ে শোবার পর লাভকেশের প্যান্টে ঢুকে পড়ে গোখরাটি। তাৎক্ষণাত বিষয়টি বুঝতে পারে লাভকেশ। ভয়ে, আতঙ্কে লাভকেশ ও তার সঙ্গীরা কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। ঘণ্টার পর ঘণ্টা তার প্যান্টের ভিতরই থাকে সাপটি। এরই মধ্যে গ্রামবাসীরাও খবর পেয়ে চলে আসেন। কিন্তু এত সব কিছুর মাঝে সাপটি তাকে কামড়ায়নি।


সাত ঘণ্টা একটি পিলার ধরে দাঁড়িয়ে ছিলেন লাভকেশ। তারপর ভোরবেলা এক সাপুড়েকে খবর দিয়ে আনা হয়। তিনি এসে খুব সাবধানে ও কায়দা করে সাপটিকে প্যান্ট থেকে বের করেন।এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.