দাম বাড়লো রান্নার গ্যাসের
দি নিউজ লায়ন ; রান্নার গ্যাসের দাম বাড়ল। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ৫০ পয়সা দাম বেড়ে ৬২১ টাকা হয়েছে। জুলাই মাসে রান্নার
গ্যাসের দাম ছিব ৬২০ টাকা ৫০ পয়সা। আজ শনিবার থেকে কার্যকর হচ্ছে নতুন দাম।
এই
নিয়ে পর পর ৩ মাস বাড়ল রান্নার গ্যাসের দাম। করোনা
পরিস্থিতিতে দেশে অর্থনৈতিক সংকট বাড়ার সঙ্গে সঙ্গে জ্বালানি তেল এবং রান্নার
গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েই চলেছে। তেল সংস্থাগুলি গত তিন মাস ধরে লাগাতার রান্নার
গ্যাসের দাম বাড়িয়ে চলেছে।
তুলনায় ভর্তুকি কম দেওয়ার অভিযোগ উঠেছে সরকারের
বিরুদ্ধে। অন্যদিকে
পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে শুরু করেছে
গোটা দেশে।

Post a Comment