পরিবারের সঙ্গে ইদ পালন করতে গিয়ে নিখোঁজ এক সেনা জওয়ান - The News Lion

পরিবারের সঙ্গে ইদ পালন করতে গিয়ে নিখোঁজ এক সেনা জওয়ান



পরিবারের সঙ্গে জম্মু ও কাশ্মীরে ইদ পালন করতে  গিয়ে নিখোঁজ এক সেনা জওয়ান। ইদের ছুটিতে সোপিয়ানে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি এবং সেখানেই জঙ্গিরা তাঁকে অপহরণ করেছে বলে জানা গিয়েছে ভারতীয় সেনার তরফে।  রাইফেলম্যান শাকির মানজুর ১৬২ ব্যাটেলিয়নের সদস্য। #TerrorismFreeKashmir হ্যাশট্যাগ দিয়ে ট্যুইট করে ভারতীয় সেনা জানিয়েছে, “১৬২ ব্যাটেলিয়নের রাইফেলম্যান শাকির মানজুর রবিবার বিকেল ৫টা থেকে নিখোঁজ।




  কুলগাঁও জেলার পার্শ্ববর্তী এলাকা রামভামা থেকে শাকির মানজুরের পরিত্যক্ত পুড়ে যাওয়া গাড়িটি পাওয়া গিয়েছে। তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং তাঁর পরিবার অনুরোধ জানিয়েছে, শাকির মানজুরের যেন কোনও ক্ষতি না হয়। 



 অপহরণের পেছনে জঙ্গিদের হাত রয়েছে বলে সন্দেহ। শাকির মনজুর নামে ওই জওয়ানকে বাড়ি থেকেই অপহরণ করা হয় বলে খবর। গোটা এলাকা জুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.