গেরুয়া শিবিরে ধোনির যোগদান কি এখন সময়ের অপেক্ষা!
বহু ভক্তের হৃদয় ভেঙে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন মহেন্দ্র সিং ধোনি । এরই মধ্যে লোকভা নির্বাচনে লড়াই করার অফার দিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা। ট্যুইটারে সরাসরি তিনি লিখেছেন, ‘ধোনির উচিৎ ২০২৪-এ লোকসভা নির্বাচনে লড়াই করা।’ ধোনির অবসরের পরের দিনই তিনি এমন টুইট করেন। আর তার থেকেই প্রশ্ন উঠেছে যে সতীর্থ গৌতম গম্ভীরের মতই বিজেপিতে যোগ দেবেন ধোনিও?
রবিবার বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী টুইটারে লেখেন, ‘মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, কিন্তু সব কিছু থেকে নয়। নানান প্রতিকূলতার মধ্যে ধোনির লড়াই করার ক্ষমতা, দলকে নেতৃত্ব দেওয়ার যে দক্ষতা আমরা ক্রিকেট মাঠে দেখেছি, তা ব্যবহারিক জীবনেও প্রয়োজন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়াই করা উচিত ধোনির।’
এদিকে ধোনির অবসরের পর থেকে তাকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ট্যুইট করেন। টুইটে অমিত শাহ লেখেন, ‘নিজের খেলা দিয়ে ধোনি লক্ষ লক্ষ মানুষকে আনন্দ দিয়েছেন। আশা করছি, আগামিদিনে ভারতীয় ক্রিকেটকে আরও অনেক শক্তিশালী করে তুলতে এগিয়ে আসবেন তিনি। তার ভবিষত্যের জন্য অনেক শুভেচ্ছা রইল। বিশ্বক্রিকেট হেলিকপ্টার শটটি মিস করবে।’

Post a Comment