ডাল চাষ করতে কেমন মাটির প্রয়োজন?
» উঁচু ও মাঝারি জমিতে দোআঁশ, বেলে দোআঁশ এঁটেল দোআঁশ এবং পলি দোআঁশ মাটিতে ডাল জাতীয় জন্মে। ডাল ফসল অতিরিক্ত জল সহ্য করতে পারেনা। তাই নিষ্কাশনযোগ্য মাটিই ডাল চাষের জন্য উপযোগী।
» ডাল নিরপেক্ষ বা ক্ষারীয় চুনযুক্ত মাটিতে ভালো হয়।
» শুষ্ক ও ঠাণ্ডা আবহওয়া এবং অল্প বৃষ্টিপাত ডাল ফসল চাষের জন্য উপযোগী। এরূপ আবহাওয়া ও বৃষ্টিপাত যদি থাকে আর মাটি যদি হয় বেলে দোআঁশ থেকে এঁটেল দোআঁশ। তবে সে আবহাওয়ায় অবশ্যই ডাল ফসল ভালো ফলন দেবে।
» বিনা চাষে ডাল ফসল আবাদের জন্য নিচু ও মাঝারি জমি নির্বাচন করতে হবে। জমি থেকে বর্ষার জল নেমে গেলে ভেজা মাটিতে ডাল ফসলের বীজ বোনা হয়।

Post a Comment