রণক্ষেত্র বালুরঘাট
সোমবার রাতে আদিবাসীদের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র চেহারা বংশীহারি এলাকায়। এদিন আদিবাসীদের সর্বভারতীয় একটি সংগঠনের সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়। তাতে পুরোনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠিত হয়। অভিযোগ বুধবার দুপুরে পুরাতন কমিটির নিকট আয়ব্যয়ের হিসেব চাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে বাঁধে গন্ডগোল।
প্রথমে চেয়ার ভাঙ্গাভাঙ্গি ও পরে সংঘর্ষ বেঁধে যায় বলে অভিযোগ। জখমদের মধ্যে নতুন কমিটির সভাপতি আশীষ মুর্মুও রয়েছেন। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার আদিবাসী সংগঠন ‘ভারত জাকাত মাঝি পরগনা’র দক্ষিণ দিনাজপুরের নতুন জেলা কমিটি গঠিত হয়। বুধবার বিদায়ী কমিটির নিকট নতুন কমিটির সভাপতি আয়ব্যয়ের হিসেব দাবি করলে শুরু হয় বাকবিতন্ডা।
নতুন কমিটির সভাপতি আশিস মূর্মু সহ জখম দশজনকে প্রথমে রসিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে কয়েকজনকে পরে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপকুমার দাস জানিয়েছেন যে আদিবাসিদের সাংগঠনিক বৈঠকে নিজেদের মধ্যে উত্তেজনার ফলে কয়েকজন জখম হয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে ।
Post a Comment